শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ভূরুঙ্গামারীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বহু ব্যবসায়ীর আজীবনের সঞ্চয়। মুহূর্তের আগুনে পুড়ে গেছে দোকান, মালামাল ও জীবিকার একমাত্র অবলম্বন। এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ভূরুঙ্গামারী সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

এ সময় তিনি বলেন, ভূরুঙ্গামারী সদর বাজারের এই অগ্নিকাণ্ড আমাদের সবাইকে ব্যথিত করেছে। অনেক ব্যবসায়ী এক মুহূর্তে তাদের জীবনভর গড়ে তোলা স্বপ্ন হারিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার সেই নির্দেশনা অনুযায়ী আজ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসেছি। এই সহায়তা হয়তো তাদের ক্ষতির তুলনায় সামান্য, তবে তারা যেন বুঝতে পারেন তাদের এই কঠিন সময়ে তারা একা নন। বিএনপি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, আছে এবং থাকবে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা যখন দিশেহারা, তখন এই সহায়তা তাদের শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও সাহস জুগিয়েছে। তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এলে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

ভোরের আকাশ/ইউএম

ভূরুঙ্গামারী, অগ্নিকাণ্ড, বিএনপি

শেয়ার করুন: