শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে 'প্রিয় সলঙ্গার গল্প’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয়ে সামাজিক সংগঠন 'প্রিয় সলঙ্গার গল্প’র উদ্যোগে সলঙ্গায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এতে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম হেলাল।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

রায়গঞ্জফ্রি মেডিকেল ক্যাম্পপ্রিয় সলঙ্গার গল্প

শেয়ার করুন: