শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে, প্রভাবশালীরাও ছাড় পাবেন না: এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরে সরকারি সম্পত্তি দখলমুক্ত করার দৃঢ় ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, “কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না—সে যত বড় প্রভাবশালীই হোক। সরকারি সম্পত্তি উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে।”

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, ফ্যামিলি কার্ডের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করতে হবে।

আরও পড়ুন

সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যাতে সরকারি চাল পান, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। এ সময় সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ইব্রাহিমপুর ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধারে চলমান অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: