শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পিটুনি খেয়ে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পিটুনি খেয়ে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০) আলমগীর হোসেনসহ (৪৫) উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত্যু ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দকে (৫০ আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: