শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা
আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ। আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।’

এসপি বলেন, তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ বাসায় অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরেই তার কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো আইভীর বাড়িতে অবস্থান করছে। আইভীও ওই বাড়িতে আছেন বলে জানা গেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: