শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিনতলা সাইকেল বানিয়ে তাক লাগিয়েছেন গাইবান্ধার তরুণ ইউসুফ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎পড়াশোনা করেছেন মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত। বয়স ১৬ বছর। পেশায় সাইকেল মেকানিক। প্রাতিষ্ঠানিক শিক্ষার পথ থেমে গেলেও থেমে থাকেনি কিশোর ইউসুফ আলী আকন্দের কল্পনা ও উদ্ভাবনী চিন্তা। পুরোনো সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে প্রায় তিন মাসের চেষ্টায় তিনি তৈরি করেছেন তিনতলা সাইকেল। ব্যতিক্রমী এই সাইকেল চালিয়ে ইতোমধ্যে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার ইউসুফের স্বপ্ন আরও বড়—আকাশে উড়তে পারে এমন সাইকেল তৈরি করা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের এই কিশোরের তৈরি সাইকেলটি দেখলে প্রথমেই চোখ আটকে যায়। একটি সাইকেলের ওপর আরেকটি করে পরপর তিনটি সাইকেল জুড়ে তৈরি করা হয়েছে এটি। স্থানীয়দের কাছে যা রীতিমতো বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দারিদ্র্যের কারণে তৃতীয় শ্রেণির পর আর বিদ্যালয়ে যাওয়া হয়নি ইউসুফের। সংসারের প্রয়োজন মেটাতে কিশোর বয়সেই স্থানীয় একটি সাইকেল মেরামতের গ্যারেজে কাজ শুরু করেন তিনি। সেখানে কাজ করতে করতেই সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে তাঁর আগ্রহ ও দক্ষতা বাড়তে থাকে। পাশাপাশি ছোটবেলা থেকেই নতুন কিছু তৈরির স্বপ্নও লালন করতেন ইউসুফ।

একসময় বিদেশে তৈরি দোতলা ও তিনতলা সাইকেলের কথা জানতে পারেন তিনি। এরপর নিজের হাতে এমন একটি সাইকেল তৈরির চিন্তা মাথায় আসে। কিন্তু স্বপ্ন পূরণে প্রয়োজন ছিল অর্থের। গ্যারেজে কাজ করে পাওয়া বখশিশ ও নাশতার টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন ইউসুফ। প্রায় ছয় হাজার টাকা জমার পর শুরু করেন স্বপ্নের তিনতলা সাইকেল তৈরির কাজ।

পুরোনো সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে গ্যারেজের কাজের ফাঁকে চলতে থাকে নির্মাণকাজ। কখনো হ্যান্ডেল তৈরি, কখনো চেইন বসানো—বিভিন্ন পর্যায়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবুও দমে যাননি ইউসুফ। প্রায় তিন মাসের নিরলস চেষ্টার পর অবশেষে তৈরি হয় তাঁর তিনতলা সাইকেল।

সাইকেল তৈরি হওয়ার পর শুরু হয় আরও বড় পরীক্ষা—এটি চালানো। প্রথমদিকে বন্ধুদের সহযোগিতা নিয়ে অনুশীলন করেন ইউসুফ। ভারসাম্য ঠিক রাখতে গিয়ে কয়েকবার ছোটখাটো দুর্ঘটনারও শিকার হতে হয়েছে তাঁকে। তবে হাল ছাড়েননি। দীর্ঘদিনের অনুশীলনের পর এখন বেশ দক্ষতার সঙ্গেই নিজের তৈরি তিনতলা সাইকেল চালাতে পারেন তিনি।

ইউসুফের এই ব্যতিক্রমী উদ্যোগে তাঁকে ঘিরে স্থানীয়দের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। একসময় যে কিশোরকে সবাই সাধারণ সাইকেল মেকানিক হিসেবে চিনতেন, এখন তাঁর তৈরি তিনতলা সাইকেল দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেকে তাঁকে উৎসাহ দিচ্ছেন, আবার কেউ কেউ তাঁর ভবিষ্যৎ নিয়ে দেখছেন নতুন সম্ভাবনা।

আরও পড়ুন

ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল সংবর্ধনা

তবে তিনতলা সাইকেল বানিয়েই থেমে থাকতে চান না ইউসুফ। তাঁর স্বপ্ন এখন আরও বড়। মাটি ছেড়ে আকাশে উড়তে পারবে—এমন একটি সাইকেল তৈরি করতে চান তিনি। এ স্বপ্ন কতটা বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও সহায়তা এখনো তাঁর নাগালের বাইরে। তবু স্বপ্ন দেখতে কোনো বাধা মানছেন না এই কিশোর।

তৃতীয় শ্রেণির পর প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও নিজের কৌতূহল, শ্রম, অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ইউসুফ যে দৃষ্টান্ত তৈরি করেছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। স্থানীয়দের মতে, প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সুযোগ পেলে তাঁর মতো উদ্ভাবনী তরুণরা আরও বড় কিছু করে দেখাতে পারেন। ইউসুফের তিনতলা সাইকেল যেন সেই সম্ভাবনারই ছোট্ট এক ঝলক। এখন অপেক্ষা—তাঁর নতুন স্বপ্ন, আকাশে ওড়ার সাইকেল, কবে বাস্তবতার মাটিতে দাঁড়ায়।

ভোরের আকাশ/সু.পা

তিনতলা সাইকেল

শেয়ার করুন: