শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন সংকট

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা না থাকায় বসবাসে চরম সংকট দেখা দিয়েছে। সরকারি অফিস সময়ের বাইরে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকর্ম করতে পারছেনা সরকারি কর্মকর্তা কর্মচারীরা। যার ফলে অনেকাংশেই পিছিয়ে পড়ছে এলাকার উন্নয়ন। 

উপজেলায় ৩২টি সরকারি দপ্তরের মধ্যে ২৭ টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপজেলায় আবাসিক ভবনে থাকার কথা। অথচ এদের থাকার জন্য কোন ভবন নেই। এ ব্যাপারে কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার জানান, উপজেলায় আবাসিক ভবন না থাকার কারণে সরকারি কর্মকর্তাদের বাহিরে বসবাস করতে হয়। 

যার ফলে সরকারি অফিসিয়াল কাজকর্ম করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বাহিরে বসবাস করার কারণে নিরাপত্তাহীনতায়ও ভুগতে হয়। জাতীয় পার্টি এরশাদ সরকারের আমলে ১৯৮৫ সালে উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আবাসিক ভবন, উপজেলা চেয়ারম্যানের জন্য আবাসিক ভবন এবং একটি গেজেটেড কর্মকর্তা ভবন, একটি নন গেজেটেড কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনসহ তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আরো তিনটি ভবন নির্মাণ করা হয়েছিল। 

কালের পরিবর্তে  উপজেলা চেয়ারম্যানের আবাসিক ভবন পরিত্যক্ত হলে নতুন আবাসিক ভবন তৈরির কাজ চলমান। অথচ গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের জন্য পুরাতন চারটি ভবন পরিত্যাক্ত হলেও নতুন করে কোন ভবন নির্মাণ না হওয়ায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা এই উপজেলায় থেকে অফিস করতে পারেন না। যার ফলে অনেক সময় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আবাসিক সংকটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, আমি যোগদান করার পর ভবন সংকটের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বর্তমানে পিরোজপুর-২ আসনে নব নির্বাচিত এমপি আহমদ সোহেল মনজুর মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা তার কাছে আমাদের সমস্যার বিষয়গুলো উপস্থাপন করব। আমরা আশাবাদী অতিদ্রুত এই সমস্যাগুলোর সমাধান পাবো।

ভোরের আকাশ/আ.র

আবাসিক ভবন সংকট

শেয়ার করুন: