শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে মঙ্গল শোভাযাত্রা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পহেলা বৈশাখ উপলক্ষে খুলনার বয়রা এলাকায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় বয়রার মুজগুন্নি ৪ নং রোড আবাসিক এলাকায় বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির শিক্ষক ও পরিচালক ধনঞ্জয় রায়ের নেতৃত্বে শুভ নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়। বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির শিক্ষার্থীরা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নতুন বছরের বরণ করেন।

শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষের সংগীত পরিবেশন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা- অহন, ঈশা,আয়ান, নুহা,আবু তালহা, আরাফাত, স্পন্দন, তাজরিয়ান, ফাইরুশ, নাবিলা ও নাফিউর। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের অনুষ্ঠানে যোগদানের গুরুত্ব তুলে ধরা হয়।

পরিশেষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: