শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বাইক রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজার শহরের কলাতলীতে সায়মন হোটেলের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে জরুরি বিভাগের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার সায়মন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হন। আহত আরাফাত রহমান বাবুকে প্রাথমিক চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আবারও সংঘর্ষে জড়ান কয়েকজন। এ সময় মিজানুর রহমান, মার্সি ও আরাফাত রহমান গুরুতর আহত হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মিজানুর রহমানের বাম হাত গুরুতর জখম হওয়ায় কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া তাঁর বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আরাফাত রহমান বাবুর বাম পায়েও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অপর পক্ষের আরিফ নামের এক যুবক পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে তাঁর পেটে গুরুতর জখম হয়েছে।

ঘটনায় জড়িত প্রথম পক্ষের সদস্যদের মধ্যে আরিফ, হৃদয়, আইয়ুব ও রিদওয়ানের নাম জানা গেছে। অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান, আরাফাত রহমান বাবু ও মার্সি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।

ভোরের আকাশ/নি

কক্সবাজার

শেয়ার করুন: