শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদের ইন্তেকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কালীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদের ইন্তেকাল
কালীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদের ইন্তেকাল

গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আজাদ ফারুক আহমেদ আর আমাদের মাঝে নেই। শুক্রবার (২৩ মে) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ভোগার পর তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন বাদ আসর কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজাদ ফারুক আহমেদ ছিলেন কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি। সমাজ সেবায় তার অবদান কালীগঞ্জবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: