শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে জেলের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামে জেলে হানিফ খান (২৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে বাড়ির পাশের কচা নদীর তীরে একটি শৈলা গাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত হানিফ খান উপজেলার উত্তর সুবিদপুর গ্রামের হোসেন খানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে অভিমান করে হানিফ খান গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বোন বাড়ির পাশের নদীর তীরে শৈলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হানিফকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: মন্ত্রী

স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হানিফ খানের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।

কাউখালী থানার ওসি (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভোরের আকাশ/নি

কাউখালী

শেয়ার করুন: