শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি গ্রেপ্তার
আখাউড়ায় ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ২ জন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেন। সোমবার (১২ মে) সন্ধ্যায় স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ১৫ টি টিকেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চরনারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৪৩), বর্তমানে মালদারপাড়া এলাকার বাসিন্দা এবং বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)।

জানা যায়, স্টেশন এলাকায় ৮-১০ জন ব্যক্তি অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করছে। গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছালে দৌড়ে পালানোর সময় পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হন। পরে তাদের দেহ তল্লাশি করে মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, মহানগর প্রভাতী ও উপকূল এক্সপ্রেস ট্রেনের মোট ১৫টি টিকিট জব্দ করা হয়।

অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন। এছাড়া পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের কাছে আরও টিকিট ছিল বলে জানা যায়।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রেল টিকিট কালোবাজারী রোধে পুলিশ সোচ্চার। সাধারণ যাত্রীদের হয়রানি প্রতিরোধে অভিযান চলবে। গোপন সংবাদের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: