শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস ও জিরা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের সীমান্তবর্তী চর নারায়ণপুর ও ধনিরামপুরে পৃথক দুই অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোঃ দুলু মিয়া (৪৮)-কে গ্রেফতার এবং প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ। ভাইরাল তাজু ভাইয়ের জন্মস্থান চর নারায়ণপুরে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ১১টায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।

ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের প্রযুক্তিগত সহায়তায় জেলের ছদ্মবেশ ধারণ করে সারাদিন নদীতে অবস্থানের পর রাতে দুলু মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। তবে একই চক্রের মোঃ হানিফ মিয়া (৩৮) ও মোঃ জাকির আলী (৩৬) ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে গেছেন। গ্রেফতার দুলু মিয়ার বাড়ি নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি এলাকায়।

অপরদিকে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন চর ধনিরামপুরে গতকাল বিকালে অভিযান চালায় পুলিশ। ধনিরামপুর গ্রামের মোঃ খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে চোরাই পথে আনা পণ্য মজুদ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বেশ কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত বিমল ব্র্যান্ডের প্যান্টপিসের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা ও জিরার মূল্য ৩৬ হাজার টাকা।

ধনিরামপুরের ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীরা পলাতক ৫ চোরাকারবারির নাম-ঠিকানা জানিয়েছেন—মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ জাহাঙ্গীর (২৫), মোঃ জুল হক (২৮), মোঃ নুর আলম (৩৫) ও মোঃ জহুরুল ইসলাম (৩৫)। সবার বাড়ি ধনিরামপুর গ্রামে। কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বিশ্বাস জানান, "মাদক ও চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে।"

আরও পড়ুন

নাগেশ্বরীতে নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, "সীমান্তবর্তী এলাকাগুলো মাদক ও চোরাচালানের জন্য মুক্ত কোনো জনপদ নয়। পলাতকরা যেখানেই থাকুক, তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।"

পলাতক মাদক কারবারি হানিফ ও জাকিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ধনিরামপুরের পলাতক ৫ চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত পণ্য জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ইয়াবাসহ গ্রেফতার

শেয়ার করুন: