শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী জিহাদ মন্ডল (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ মন্ডল পলাতক রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

জানা যায়, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৪ বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এদিকে স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে জিহাদের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে।

আরও পড়ুন

খুলনায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় দুই বছর পর আসামি দুই পুলিশ সদস্য গ্রেফতার

খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন,' এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

ভোরের আকাশ/এনউব

শিশুকে ধর্ষণ

শেয়ার করুন: