শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় বয়সভিত্তিক ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সকাল ৯ টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়।

বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।

উদ্বোধনী খেলায় শহীদ আবু সাঈদ একাদশ ৯ উইকেটে শহীদ মীর মুগ্ধ একাদশকে পরাজিত করে শুভ সূচনা করেছে। শহীদ মীর মুগ্ধ একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাইয়াদ ২৫ ও আসিফ ২৩ রান করে। শহীদ আবু সাঈদ একাদশের বোলার রাফিদ ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করে। জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফিদ ২১ বলে ৩৬ রান করে।

ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় শহীদ আবু সাঈদ একাদশের ওপেনার রাফিদ। বগুড়া জেলার বয়স ভিত্তিক ৬০ জন খেলোয়াড় চারটি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হল শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ। আজকের খেলা শহীদ ইয়ামিন একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ। খেলা শুরু সকাল ৯টায়।

ভোরের আকাশ/জাআ

বগুড়াউদ্বোধনবয়সভিত্তিক ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট

শেয়ার করুন: