শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানি শূন্য থাকা চান্দু শেখের বাড়ির ওই পুকুরে সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে। পুকুরটি কচুরিপানায় আচ্ছাদিত ছিল। সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরে অজ্ঞাত কিছু একটি ভাসতে দেখে সন্দেহ করেন। কাছ থেকে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ। এরপর বিষয়টি জানানো হয় স্থানীয়দের এবং পুলিশে খবর দেওয়া হয়।

চান্দু শেখ বলেন, পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ সকালে পুকুর পা‌রে পেঁপে পারতে গিয়ে আমার বোন দেখে কিছু একটা ভাসছে। পরে কাছে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আ‌মি তখন মাঠে কাজ কর‌ছিলাম। 

পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পচন ধরেছে, তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: