খুলনায় সবুজ পৃথিবীর ১৬তম বর্ষপূর্তি উদযাপন

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর ১৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর দৌলতপুরস্থ সংগঠনের খুলনা জেলা শাখার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন। কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সবুজ পৃথিবীর উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারেফ হোসেন, চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন, খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।
আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. এনামুল হক এনাম , শেখ রাজু আহমেদ, জাফর ইকবাল অপু, রাজু মোল্লা, আপেল মাহমুদ, মনিরা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সবুজ পৃথিবীর খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তানভীর তপন।
ভোরের আকাশ/ র.ই