গুনী শিক্ষক প্রতিযোগিতায় বিজয়ী নেছারাবাদের আসলাম

পিরোজপুর জেলার গুণী শিক্ষক প্রতিযোগিতা-২০২৫ এ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জেলার নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আসলাম।
শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিবেদিত প্রাণ কর্মস্পৃহা, সৃজনশীল শিক্ষণপদ্ধতি ও বিদ্যালয় পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সহকর্মী শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন—এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো নেছারাবাদ উপজেলার গর্ব। তাঁরা আসন্ন বিভাগীয় প্রতিযোগিতায়ও জনাব আসলামের সাফল্য কামনা করেছেন।
শিক্ষাঙ্গনে এ অর্জন নেছারাবাদ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভোরের আকাশ/তা.কা