ত্রিশালে আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান,,সহকারী কমিশনার ভূমিসহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সভায় ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং পর্যটনকেন্দ্রিক আধুনিক নগরী গড়ে তোলার সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি ত্রিশালে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন।
ভোরের আকাশ/রই