শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ

সবুজ শহর গড়তে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

“করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ সিরাজগঞ্জ শহর গড়তে ৫ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন। 

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের নিউ ঢাকাস্থ আঞ্চলিক মহাসড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আব্দুস সাত্তার।

এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে সবুজ সিরাজগঞ্জ শহর গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ৫ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছি। 

মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই আব্দুস সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা। 

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ জন্য তিনি সিরাজগঞ্জবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

 

বৃক্ষরোপণ কর্মসূচিহাজী আব্দুস সাত্তার

শেয়ার করুন: