শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
গাইবান্ধায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্টভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফরহাদকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ ওই ইউনিয়নের কাজিরবাজার এলাকার মৃত খয়বর রহমানের ছেলে। তিনি রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলার সাজাপ্রাপ্ত আসামী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৪ মে বুধবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাজাপ্রাপ্ত ফরহাদকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরহাদ রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামী। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: