ডিসেম্বরে দেশে আসার সেই দুঃস্বপ্ন ভুলে যান:এমপি শওকতুল ইসলাম

মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেছেন, ইতিহাস বলে কোনোদিন পতিত স্বৈরাচার এদেশে ফিরে আসবে না। সুতরাং যারা বলে ডিসেম্বরে আসবে সেই দুঃস্বপ্ন ভুলে যান, সেই দুঃস্বপ্ন কখনো বাংলার মাঠিতে হবেনা।
বিএনপি সরকার যতদিন থাকবে সৈরাচারের আগমন এদেশে হতে দেয়া হবেনা, যে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাস এর বাস্তব সাক্ষী। তাই ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।
এছাড়া পদবিধারী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ পাবে না বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।
ভোরের আকাশ/ এনউব