শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রক্তসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শহরের উপশহর এলাকায় অবস্থিত তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ডা. শাহানা জাফর বলেন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ, রক্তের উপাদান পৃথকীকরণ এবং সরবরাহ কার্যক্রম আরও উন্নত হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

আরও পড়ুন

দেশের বাজারে আরো কমল সোনার দাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হস্তান্তর করা এসব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্তজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি।

ভোরের আকাশ/ইউএম

রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে

শেয়ার করুন: