শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলপুরে মাদক কিনতে গিয়ে ৪ কিশোর আটক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আনোয়ারখিলা এলাকায় গভীর রাতে মাদক সেবন ও ক্রয়ের উদ্দেশ্যে এসে এলাকাবাসীর হাতে চার কিশোর আটক হয়েছে। 

পরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে (আনুমানিক রাত ৩টার দিকে) উপজেলার সাহাপুর গ্রামের চার কিশোর মাদক সেবন ও কেনার উদ্দেশ্যে আনোয়ারখিলা এলাকায় আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। পরে ফুলপুর থানা পুলিশের সহায়তায় আটককৃত কিশোরদের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

​প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত কিশোরদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার কথিত মাদক বিক্রেতা মোকলেছের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে এ সময় তাকে পাওয়া যায়নি।

​পরবর্তীতে আটক হওয়া চার কিশোরের অভিভাবকদের খবর দিয়ে আনা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয় যে— ভবিষ্যতে তারা আর কখনো এমন কোনো অপরাধমূলক বা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়াবে না। অভিভাবক ও প্রশাসনের উপস্থিতিতে এই শর্তে কিশোরদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে হাবিপ্রবি'র শিক্ষার্থীরা

​ফুলপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান ও তদারকি ভবিষ্যতেও বজায় রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

মো. শফিকুল ইসলাম

শেয়ার করুন: