শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিবচরে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
শিবচরে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সাথে পন্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলু রহমান (৫০) নামে বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) ভোর ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দ্বার করাও চালক। এসময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন,নিহত ব্যক্তি সৌদি প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কোন আহত নেই।
তিনি আরও বলেন,খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: