শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলা

মধ্যরাতে গ্রেপ্তার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের ভাই-ভাগ্নে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যরাতে গ্রেপ্তার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের ভাই-ভাগ্নে
মধ্যরাতে গ্রেপ্তার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের ভাই-ভাগ্নে

চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ আলী আকবর প্রকাশ ‘ঢাকাইয়া আকবর’কে গুলি করে খুনের মামলায় বিদেশে পালিয়ে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৭ মে) রাত ১২ টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ‘দি কিং অব চিটাগং’ কমিউনিটি সেন্টার থেকে পুলিশ ও র‌্যাবের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওসমান আলী সেগুন ও মো. আলভীন। তাদের মধ্যে ওসমান আলী বিদেশ পলাতক ও চট্টগ্রামের এইট মার্ডার মামলার আসামি সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই। আলভীন তাদের ভাগিনা।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান আলীকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ।  মো. আলভিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

গত শুক্রবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬ জন ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। । এসময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ওসমান আলী ও আলভিনের নাম রয়েছে। বাকি ৯ আসামি হলেন- মোবারক হোসেন ইমন (২২), রায়হান (৩৫), খোরশেদ (৪৫), মোহাম্মদ (৩৫), বোরহান (২৭), মো. হজরত আলী (৩৫), মো. হেলাল (২৯), মো. মইনুদ্দিন ওরফে শাহাবুদ্দিন সাবু (৩৩) ও জয়নাল আবেদীন রনি (৩০)। এছাড়া মামলায় ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: