শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে কিশোরী উদ্যোক্তা ইমা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে কিশোরী উদ্যোক্তা ইমা
নড়াইলে কিশোরী উদ্যোক্তা ইমা

নড়াইল জেলায় ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন আগে এক কিশোরী উদ্যোক্তার সন্ধান মিলেছে। তিনি হলেন উসরাত জাহান ইমা। মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলার ফয়েজ মোড়ে ‘উসরাত ডিজাইন’ নামে তার শো-রুম উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি ও শাড়ি, অরিজিনাল মনিপুরী তাঁতের শাড়ি, এবং এক্সপোর্ট কোয়ালিটির পুরুষ, মহিলা ও শিশুদের পোশাকের সমাহার নিয়ে নড়াইল-লোহাগড়াসহ সারা দেশের পোষাক প্রিয় মানুষের জন্য উসরাত ডিজাইন নিয়ে এসেছে শৈল্পিক নকশা ও উন্নত মানের উপকরণের এক অনন্য সংমিশ্রণ। নতুন এই উদ্যোক্তা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি পোষাক ক্রেতাদের ভিন্ন রকমের কিছু দেবার প্রয়াসে এই যাত্রা শুরু করেছেন।

এখানে পাওয়া যাবে খাদি কাপড়ে হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি ও শাড়ি, কুমিল্লার খাদির সৌন্দর্য ও হ্যান্ড প্রিন্টের শিল্পকর্মের মেলবন্ধন, অরিজিনাল মনিপুরী তাঁতের শাড়ি, মনিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের আভা, প্রতিটি শাড়ি এক একটি শিল্পকর্ম। এক্সপোর্ট কোয়ালিটির পোশাক, পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ট্রেন্ডি ও টেকসই ডিজাইনের পোশাক।

উদ্যোক্তা কিশোরী ইমা জানান, ‘উসরাত ডিজাইন শুধু পোশাকই নয়, এটি একটি শৈল্পিক অভিজ্ঞতা। আসুন, আমরা একসাথে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন উদযাপন করি।’

লোহাগড়ার ফয়েজ মোড়ে লিলিয়া সুপার মার্কেটে সাবেক কৃষি ব্যাংক ভবন এর নিচতলায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। ক্রেতারা সাধ্যের মধ্যেই এখানে পাবেন মনকাড়া ডিজাইনের ভালো মানের পছন্দের পোষাক।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: