শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা সোমবার (৩০ মার্চ)  অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের ‌‌ নির্বাহী কর্মকর্তা ‌ মিশকাতুল জান্নাত রাবেয়া সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, কৃষিবিদ ‌
মোঃ আনোয়ার হোসেন থানা ইঞ্জিনিয়ার ‌ মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চর  মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মোহাম্মদ তুহিন মন্ডল ,নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ‌চেয়ারম্যান ‌ মোঃ নুরুল আলম, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রির চর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মোহাম্মদ মাসুদ এবং কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‌শাহ আলতাফ হোসেন।

আইনশৃঙ্খলা সভায় ‌ বক্তারা ‌ বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ‌ এবং আগামী দিনে আইনশৃঙ্খলার উন্নতিতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান হয়। এছাড়া  সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী আন্দোলন জোরদার করা, অবৈধভাবে মাটি কাটা বন্ধে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকল চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, মাদক, অবৈধ মাটি কাটা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম ‌ এর উদ্বোধন করা হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

মাদক ও বাল্যবিবাহ

শেয়ার করুন: