শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ও মূলগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার ২ বছরের শিশুপুত্র সাফুয়ান খেলা করছিলো। কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে না পাওয়ায় খুঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ে খোঁজ মিলে। পরে শিশুটিকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অপর দিকে সকাল সোয়া ১১টার দিকে কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামের দুই শিশু পাশের জমির বর্ষার পানিতে ডুবে যায়। ওই সময় বাড়ির লোকজন শিশুদের দেখতে পেয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পরেন। পরে স্বজনদের আত্নচিৎকারে বাড়ীর পাশের প্রতিবেশিরা এসে শিশুদের ডুবা থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশু দু'জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, আমাদেরকে কেউ অবগত করেনি। যেহেতু পৃথক ঘটনা, আমরা দু'টি ঘটনার খোঁজ-খবর নিচ্ছি।

কসবাপানিতে ডুবে মৃত্যুশিশু নিরাপত্তাব্রাহ্মণবাড়িয়া সংবাদশিশু দুর্ঘটনা

শেয়ার করুন: