শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহতের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ কৃষক‌দলের সহসভাপ‌তি ছালাম মোল্লা ও এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণকারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দোয়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
উল্লেখ , ২৫ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সৌহার্দ্য প‌রিবহনের এক‌টি বাস দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রি ঘাট দিয়ে ফে‌রিতে উঠার সময় নিয়ন্ত্রণ হা‌রিয়ে নদীতে পরে ডুবে যায়।

এ ঘটনায় নারী-‌শিশু ও গা‌ড়ির চালকসহ ২৬ জনের মরহেদ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনার কারণ অনুসন্ধানে নৌ-প‌রিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি তদন্ত কমি‌টি গঠন করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

দৌলতদিয়া ফেরিঘাট

শেয়ার করুন: