শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুরগির খোপে থাকা সেই লাল বড়ু বেগম আর নেই

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে ‘মুরগির খোপে থাকা’ ভাইরাল সেই বৃদ্ধা লাল বড়ু বেগম আর নেই। গতকাল বুধবার দুপুর ৩ টায় বড় ছেলে মোস্তফার ঘরে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাল বড়ু বেগমের বড় ছেলে মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন লাল বড়ু। জীবনের শেষ সময়টুকু তিনি কাটিয়েছেন বড় ছেলে মোস্তফার সঙ্গেই।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বৃদ্ধা লাল বড়ু একটি ছোট মুরগির খোপের মতো স্থানে বসবাস করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। ছেলে-মেয়েদের অবহেলায় তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন এমন অভিযোগে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যা নিয়ে গত ৩১ মে বিভিন্ন গণাম্যধমে সংবাদটি প্রকাশিত হয়।

দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। পরে তাদের সহায়তায় লাল বড়ের জীবনমান কিছুটা উন্নত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহানুভূতিতেই তিনি শেষ জীবনে খানিকটা স্বস্তি ফিরে পান।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজের পর পটুয়াখালী সদরের বড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে । পরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

লাল বড়ু বেগমমুরগির খোপ

শেয়ার করুন: