শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওলী এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শুরু হয়ে বিকাল পর্যন্ত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মারামারিতে মোট কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন টেঁটাবিদ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম ও রুনা আক্তার। অপর গোষ্ঠীর পক্ষ থেকে পারভেজ, বাসেদ ও নাদিমও আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পর আসমা আফরিন বাদী হয়ে বন্দর থানায় মো. সাহিদ (৩২), নাহিদ (৩৪), নাদিম (৩৮), বাসেদ (৫৫), রোমান (৩২), জুয়েল (২৮), পারভেজ (৩০), আল রেখা (৩০), মাহবুব (৩২) ও সুমন (৩৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযোগপ্রার্থীরা স্থানীয়ভাবে চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত; তারা ঘর নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির পরই হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মসজিদের মাইক ব্যবহার করে এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, উভয় পক্ষের বিরুদ্ধে পৃথক মামলা করা হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

আহতনারায়ণগঞ্জসংঘর্ষ

শেয়ার করুন: