শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ ও বান্দরবানে তীব্র শীত

কক্সবাজারে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পর্যটন জেলা কক্সবাজারে  চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার  কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সকাল থেকে জেলার ওপর দিয়ে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে উপকূলীয় এলাকা জুড়ে শীতল আবহাওয়া বিরাজ করছে এবং সাধারণ মানুষ প্রচণ্ড ঠান্ডা অনুভব করছেন।

অন্যদিকে কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ ও পার্বত্য জেলা বান্দরবানে সোমবার (০৫ জানুয়ারী)  চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের উত্তরাঞ্চলের অনেক জেলার চেয়েও কম ছিল। এদিন টেকনাফে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা আরও কম মনে হচ্ছে।” তিনি আরও জানান, উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ায় উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গেছে। আগামী কয়েকদিন ভোর ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় কক্সবাজার, টেকনাফ ও পার্বত্য বান্দরবানের নিম্নআয়ের মানুষ, জেলে ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। ভোর ও গভীর রাতে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আবহাওয়া অফিস প্রয়োজন ছাড়া ভোর ও রাতে বাইরে না যাওয়া এবং শীতজনিত রোগ থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

কক্সবাজার পর্যটনতীব্র শীতআব্দুল হান্নান

শেয়ার করুন: