বন্দরে শব্দ দূষণবিরোধী অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি যানবাহনের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি হর্ন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। অভিযানে বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। দূষণকারী যানবাহন কিংবা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/জাআ