শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে মসজিদের তথ্য সংগ্রহে সক্রিয় উলামা দল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মসজিদভিত্তিক খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের তথ্য সংগ্রহ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন  উপজেলা উলামা দল।

সরকারের উদ্যোগে সারা দেশের মসজিদ এবং মসজিদে কর্মরত জনবলের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন। এই গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রমকে সফল করতে মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা প্রদান করছেন ঈদগাঁও উপজেলা জাতীয়তাবাদী উলামা দল।

উলামা দলের আহ্বায়ক ফখরুদ্দিন কাজলের তত্ত্বাবধানে দলীয়ভাবে উপজেলার সকল মসজিদের তথ্য দ্রুত, সুশৃঙ্খল ও নির্ভুলভাবে সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ কাজে উলামা দলের সদস্যরা প্রতিটি মসজিদের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

উলামা দলের সভাপতি ফখরুদ্দিন কাজল বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ এ উদ্যোগকে এগিয়ে নিতে আমরা দলীয়ভাবে উপজেলার প্রতিটি মসজিদভিত্তিক তথ্য সংগ্রহে কাজ করছি। অল্প সময়ের মধ্যেই সকল মসজিদের তথ্য সংগ্রহ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইমামরা দেশ ও সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি। সরকার তাদের গুরুত্ব দিচ্ছে এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছি।

 ভোরের আকাশ/আ.র

উলামা দল

শেয়ার করুন: