শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন

ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আজ  দীর্ঘ এক যুগ পূর্ণ হলো নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনা৷ হাইকোর্টের রায় আসামীদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ মানববন্ধন পালন করা হয় ৷ 

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নিহত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ৷ 

তিনি বলেন আমার স্বামী সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিনাদোষে, তিনি হত্যাকারী আসামীদের ফাসির রায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন ৷ 

তিনি স্মরণ করিয়ে দেন ৭ খুনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বিএনপি ক্ষমতায় এলে ৭ খুনের বিচার করবো কেউ ছাড় পাবেনা ৷

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহত তাজুল ইসলামের বাবা আবুল কালাম, নিহত জাহাঙ্গীরের স্ত্রী নুপুর ও তার মেয়ে রোজাসহ নিহতের স্বজন ও অন্যান্যরা।

২০১৪ সালের ২৭ এপ্রিল  নারাযণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে নারায়ণগঞ্জ -সাইনবোর্ড লিঙ্করোডের লামাপাড়া এলাকা থেকে ব়্যাব তুলে নিয়ে নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নুর হোসেনের নির্দেশে নির্মমভাবে হত্যা করে। পরে শীতলক্ষ্যা নদীর চর ধলেশ্বরী এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার কর।

২০১৭ সালের ১৬ জানুয়ারি এই মামলায়  নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেন, ব়্যাব-১১'র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন।

পরে উচ্চ আদালতে আপিল করা হলে আদালত ২০১৮ সালে ২২ আগস্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্যান্য বাকী আসামির বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন। 

বর্তমানে মামলাটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানির প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

দাবিতে মানববন্ধনআবুল কালাম

শেয়ার করুন: