শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মোহাম্মদ রাহিম (২০) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম।

নিহত রাহিম জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তিনি সদর উপজেলার মেস্টা ইউনিয়নের আরামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। রাহিম তার পরিবারের সঙ্গে জামালপুর পৌরসভার গোলাপবাগ এলাকায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে রাহিম ও তার কয়েকজন বন্ধু কলেজ পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় রাহিম পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, বৃষ্টির মধ্যে হঠাৎ কয়েকজন ছেলে পুকুরপাড়ে চিৎকার করছিল। কাছে গিয়ে জানতে পারি একটি ছেলে পানিতে ডুবে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/তা.কা

মৃত্যু

শেয়ার করুন: