শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে এক দিনেই মাদরাসার দান ও মান্নতে মিলল কোটি টাকা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহর থেকে তিন কিলোমিটার দূরে বালিশিতা গ্রামের সাত দশকেরও বেশি পুরোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসা। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটি কেবল মুসলমানদের নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও সমানভাবে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। মান্নত করলে আল্লাহ মনের আশা পূরণ করেন—এমন বিশ্বাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দান-মান্নত নিয়ে আসেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মাদরাসার ৭৫তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন শেষে দান ও মান্নতের হিসাব গ্রহণ করা হয়। গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, কৃষিপণ্যসহ নানান সামগ্রীর মূল্য মিলিয়ে এক কোটিরও বেশি টাকার দান-মান্নত পাওয়া যায়। এদিন বেশ কিছু মালামাল নিলামে বিক্রি করা হলেও এখনো কিছু অবিক্রীত রয়েছে। সব বিক্রি শেষ হলে পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী।

ধারণা করা হচ্ছে, ইসলামপুরের এবারের ইসলামি মহা-সম্মেলনে প্রায় ২ থেকে ৩ লাখ মানুষের সমাগম ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে, মাদরাসার পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও সেনাবাহিনী সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। দান-মান্নতের সুরক্ষা ও ব্যাংকে অর্থ পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে।

বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, “অনেক আলেমের মুখে ইসলামপুরের মাহফিলের কথা শুনেছি। দেশের সবচেয়ে বড় ইসলামি সম্মেলনগুলোর একটি এটি। আগে আসার সুযোগ হয়নি। জীবনে একবার আসার স্বপ্ন ছিল, আজ সেটি পূরণ হলো।”

মাহফিলে শুধু মুসলিম নয়, বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীকেও দান-মান্নত করতে দেখা গেছে। কাজল নামের এক সনাতন ধর্মাবলম্বী বলেন, “যে উদ্দেশ্যে মান্নত করা হয়, আল্লাহ তা পূরণ করেন। তাই আমাদের ধর্মের অনেক মানুষও এখানে দান নিয়ে আসেন।”

মান্নত কাউন্টারের সামনে রাজিবপুরের এহছানুল হক রানা (৩৮) এবং সোহাগি ইউনিয়নের বাবুল মিয়া (৪৫) বলেন, “ছোটবেলা থেকেই এখানে আসি। মান্নত করলে আল্লাহ পূরণ করেন। যারা বিয়ে করতে পারেন না, মান্নত করলে হয়। চুরি যাওয়া জিনিসও ফিরে পাওয়ার বহু ঘটনা আছে।”

স্থানীয়রা বলেন, “বছরে তিন দিন ঈদের মতো আনন্দ হয়। তার একটি দিন হচ্ছে ইসলামপুরের মাহফিল।”

মাদরাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, “প্রতিবছরের মতো এবারও সবার দানে কোটি টাকা উঠেছে। এই অর্থ মাদরাসার এতিম ও অসহায় ছাত্রদের শিক্ষা-ব্যয়সহ বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করা হয়।”

তিনি আরও জানান, কেউ চাইলে ০১৭১৫১২০৭৮৫ (বিকাশ) নম্বরে দান পাঠাতে পারবেন।

মাদরাসার সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ইসলামপুর মাদরাসার শিক্ষাব্যবস্থা ও অবকাঠামো মূলত জনগণের দানের ওপরই নির্ভরশীল। আমরা চাই আরও বড় পরিসরে মানুষ অংশগ্রহণ করুক এবং এই প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হোক।”

ভোরের আকাশ/এসএইচ

ঈশ্বরগঞ্জ

শেয়ার করুন: