শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

রাতভর টানা বৃষ্টির কারনে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে পড়ে বশতঘরের পানিতে ডুবে আয়াশ নামের ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।  

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় শিশুর নানার বাড়িতে। সে নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও বন্যা আক্তারের সন্তান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতভর টানা বৃষ্টির কারনে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নগরীর অনেক এলাকায় বাসা বাড়িতে পানি প্রবেশ করে। বুধবার সকালে শিশু আয়াশের মা বন্যা রান্না ঘরে কাজ করছিলেন। হঠাৎ ঘরে ঢুকে ঘুমন্ত শিশু সন্তানকে ঘরের মেঝের পানিতে ডুবে থাকতে দেখে। 

পরে তাঁর ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশু আয়াশের মৃত্যুর সংবাদটি শুনে পুলিশ পাঠিয়ে নিশ্চিত হই। 

তিনি জানান, গতরাত থেকে টানা বৃষ্টিতে ব্রাহ্মপল্লীসহ নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ফলে ব্রাহ্মপল্লী এলাকার ওই বাড়িতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে ঘরের মেঝেতেও হাঁটু পানি জমে যায়। সকালে শিশুরটি মা মুক্তি বেগম ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে। 

আরও পড়ুন

নতুন ভিসানীতি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত আট ঘন্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টির পানির কারনে সৃষ্ট জলবদ্ধতার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

ভোরের আকাশ/ র.ই

আনোয়ার হোসেন

শেয়ার করুন: