শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
টঙ্গীতে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত ২০২৫ সালের সদস্য ফরম নবায়ন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গাজী বাড়িতে শনিবার (২৮ জুন) সকাল ১০টায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।

কর্মসূচির আওতায় টঙ্গী পূর্ব থানাধীন সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ করা হয়।

সভায় বক্তারা দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, "আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সদস্য যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে – এই বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল সিকদার বসু, টঙ্গী থানা নেতা ইসমাইল হোসেন রানা, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, গাজী আমান উল্লাহসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমকে সফল করেন।

সদস্য নবায়নের এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় ঐক্যবদ্ধ হতে দেখা যায়।

ভোরের আকাশ/জাআ

টঙ্গীবিএনপিরসদস্য ফরম

শেয়ার করুন: