শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী হওয়ার পর নিজ জেলায় প্রথম সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা কক্সবাজার সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় পেকুয়া থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর দুপুর ২টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এদিকে নেতাকর্মীরা জানান প্রিয় নেতা নিজ জন্মভূমিতে এসেছেন কক্সবাজার অঞ্চলে আইন শৃঙ্খলা তিনি নজর দেবেন এবং গতকাল একই দিনের চার চারটি মৃত্যু ঘটনা ঘটেছে।আশা করি তিনি প্রশাসনকে নতুন কিছু বার্তা দিবেন।

ভোরের আকাশ/ র.ই

 

স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: