শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

এন এস কাঞ্চন, চট্টগ্রাম

প্রকাশ : ৬ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস
আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মামলার পর এবার পুলিশের কাজে বাধা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা আরও ৪ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত।

মঙ্গলবার (৬ মে) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। তবে শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালত শুনানি শেষে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে  সোমবার (৫ মে) আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

রোববার (৪ মে) আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর  শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা।  রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ মাস ধরে কারাগারে থাকা  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ৩০ এপ্রিল (বুধবার) স্থায়ী জামিন দেন হাইকোর্ট। সে জামিন স্থগিতের জন্য একইদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গেল বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দন থেকে চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের মধ্যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। পরে  আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনা ঘটে। 

গত ২ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করে দেয় চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর গত ১২ জানুয়ারি হাই কোর্টে আবেদন করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এ বিষয়ে শুনানি করে গত ৪ ফেব্রুয়ারি রুল জারি করে হাই কোর্টের এই বেঞ্চ। চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় সেখানে। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বুধবার (৩০ এপ্রিল) চিন্ময়কে জামিন দেন হাই কোর্ট।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: