শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাঁশঝাড় থেকে হাত-মুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাঁশঝাড় থেকে হাত-মুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার
বাঁশঝাড় থেকে হাত-মুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খায়রুন আক্তার (২৫) নামে এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দূরে ভুট্টাখেতে ওই গৃহবধূর জুতা পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের পাশে একটি পুরোনো কবরস্থানের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত খায়রুন আক্তার দুওসুও ইউনিয়নের জিয়া খোর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী তাজমুল ইসলাম কয়েকদিন আগে কুমিল্লায় কাজ করতে গিয়েছেন। তিনি বাড়িতে বয়স্ক মা ও স্ত্রীকে রেখে যান।

স্থানীয়রা জানান, হাত-মুখ বাঁধা অবস্থায় চিত করে ফেলে রাখা হয়েছিল তাঁকে। মরদেহের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল। তারা হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত খায়রুন আক্তার শাশুড়ি জানান, সোমবার ভোরবেলা দুর্বৃত্তরা ফোন করে ডেকে নেয়। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর ভুট্টা ক্ষেতে তাঁর জুতা পাওয়া যায়, পরে বাঁশঝাড়ে মরদেহ দেখতে পান তারা।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: