কসবায় বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় মিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কসবায় বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কসবা উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সুপার মার্কেট চত্বরে, যেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য আবু হানিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাসু, মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও সাবেক ছাত্রনেতা ইজাজ আহমেদ ইকবাল প্রমুখ।
মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা গণঅভ্যুত্থান দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
ভোরের আকাশ//হ.র