শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেমিক্যাল দিয়ে আম পাকানোর দায়ে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি নাটোর

প্রকাশ : ২১ মে ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
কেমিক্যাল দিয়ে আম পাকানোর দায়ে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
কেমিক্যাল দিয়ে আম পাকানোর দায়ে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে আহমেদপুর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নাটোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

তিনি জানান, চলতি মে মাসের ১৫ তারিখ থেকে বাজারে গুটি জাতের আম উঠতে শুরু করেছে। এসব আমে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দোয়াল ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের মালিক শাজাহান আলীর আমের গুদামে ইথোসিন নামের কেমিক্যাল দিয়ে আম পাকানোর প্রমাণ পাওয়া যায়। ভোক্তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: