শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারকে শুকর বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের জন্য শুকর বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের আয়োজনে ঢাকার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিডাবিøউসিসিআই এর সহযোগিতায় এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল প্রমোটিং আর্টিশনাল ডাইভারসিটি ইনহান্সিং লাইভলিহুড প্রকল্প গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে চাঙ্গুরা গ্রামে  পিছিয়ে পড়া সাঁওতাল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে শুকর বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারকে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব শুকর বিতরণ করা হয়।

শুকর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, অবলম্বনের মৌসুমী আকতার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু, অঞ্জনা সরেন প্রমুখ।

বক্তরা বলেন, সাঁওতালদের অর্থনৈতিক সংকট মূলত ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস এবং শিক্ষা-উদ্যোগের স্বল্পতার কারণে সৃষ্ট একটি দীর্ঘমেয়াদী সমস্যা। মহাজনদের ঋণ, জমিহীনতা, শিক্ষা-চিকিৎসায় অনগ্রসরতা এবং প্রচলিত জীবনধারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারায় তারা চরম দারিদ্র্য ও প্রান্তিকতার মুখোমুখি হচ্ছে। এই শুকর পালনের মধ্য দিয়ে সাঁওতালদের জীবনমানের কিছুটা উন্নয়ন হবে বলে বক্তারা আশা করেন।

ভোরের আকাশ/এনউব

শুকর বিতরণ

শেয়ার করুন: