শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপি কবি সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার দুপুরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি শাহ সানাউল হক, সিআইডি এর বিশেষ পুলিশ সুপার কবি মো. মোতাহার হোসেন, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি তৌফিকুল আলম টিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিবৃন্দ সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি। 

ভোরের আকাশ/জাআ

বগুড়াপুরস্কার

শেয়ার করুন: