শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭৬ হাজার টাকা জরিমানা

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। দ্বীপে পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে তিন দিনব্যাপী যৌথ অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) অভিযানটির নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। অভিযানে তার সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ ও সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

অভিযানকালে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ার-ভাটা রেস্তোরা, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কও করা হয়েছে।

এছাড়া দ্বীপের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়। দুটি রেস্তোরা থেকে পঁচা ও বাসি খাবার উদ্ধার করে তা মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষা এবং এসব বিষয়ের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সে উদ্দেশ্যেই আমরা সরেজমিনে এসে কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “যেসব হোটেল ও প্রতিষ্ঠান নিবন্ধনবিহীন বা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে, কিংবা যেসব প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।”

নাফিস ইনতেসার নাফি জানান, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহারকারীদের কাছ থেকে স্ট্রসহ নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে তিনটি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযান আগামী দুই দিন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সেন্টমার্টিনসহ কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব, টেকসই ও ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে।

ভোরের আকাশ/নি. ব

সেন্টমার্টিন

শেয়ার করুন: