শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠির বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দু'টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে জেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপি'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো:  সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল,  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র নেতারা উপস্থিত ছিলেন। 
সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুটি আসনের বিএনপির প্রার্থীর সাথে হাত উঁচিয়ে সমর্থন জানান। একই সাথে বিএনপির প্রার্থীদেরকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন।  দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।
 

ভোরের আকাশ/আ.ব
 

বিএনপির প্রার্থীঝালকাঠি

শেয়ার করুন: