শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎‎গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বাবা পালিয়ে যান।

‎শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

এর আগে বুধবার (১৯ আগস্ট) গাইবান্ধা সদর থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলের দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন,উপজেলার মধ্য ধানঘড়া এলাকার চাঁন মিয়ার ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬)।

‎ডিবি পুলিশ জানান, একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চাঁন মিয়ার বাড়িতে তার দুই ছেলে মাদক বিক্রির পরিকল্পনা করছিলেন বলে পুলিশের দাবি। এ সময় পুলিশ তাদের দুজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।

আরও পড়ুন

রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়ক এড়িয়ে চলবেন

‎‎পরে আটক মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার দুই ভাই মিষ্টি, মিথুন এবং বাবা পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটি নং-৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

গাইবান্ধা,গ্রেপ্তার

শেয়ার করুন: